ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না- এমপি শাওন

    বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না- এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলার মাটিতে কোন জঙ্গীবাদের জায়গা হবে না। বিএনপি, জামাত শিবিরের দোসর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যরা ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। 

    তাদেরকে তখন সরাসরি সহযোগিতা করেন তৎকালীন জোট সরকার। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আফগানিস্তান বানানো। বিএনপি জামাত জোট সরকারের মদদে ২০০৫ সালের ১৭ আসস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌর শাখাসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে কালো পতাকা প্রদর্শণ ও বিক্ষোভ সমাবেশ শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এমপি শাওন। 

    সকাল ১০ টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন প্রমূখ


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ