ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে শিল্পনীতি বিষয়ক অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বরিশালে শিল্পনীতি বিষয়ক অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতীয় শিল্পনীতি-২০২১ নিয়ে এক অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করে শিল্প মন্ত্রণালয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের টেকনিক্যল এসিসটেন্স কম্পোনেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল হাসান বাদল।

    বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অংশীজন পরামর্শ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক ও বরিশাল কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন। 

    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (নীতি) সলিম উল্লাহ। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রিজম প্রজেক্টের টিএ কম্পোনেন্টের টিম লিডার আলী সাবেত, স্কিটির অধ্যক্ষ ও প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক শফিকুল আলমসহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভাগীয় চেম্বারের নেতৃত্ববৃন্দ, ব্যবসায়ী এবং শিল্প-বাণিজ্য ও বণিক সমিতির প্রধানরা। এর আগে ঢাকা, সিলেট ও রাজশাহীতে শিল্পনীতি বিষয়ক অংশীজন পরামর্শ কর্মশালার আয়োজন করে শিল্প মন্ত্রণালয় এবং প্রিজম প্রকল্প। 
    পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরেও এ কর্মশালার আয়োজন করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ