ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • আমড়া দিয়ে মুরগি ভুনার রেসিপি

    আমড়া দিয়ে মুরগি ভুনার রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন আমড়ার মৌসুম। বাজারে বেশ সহজলভ্য এই ফল। পুষ্টিগুণের দিক দিয়ে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এক ফল হলো আমড়া।

    কাঁচা কিংবা তরকারিতে দিয়েও খেতে পারেন টক-মিষ্টি এই ফল। চাইলে মুরগির মাংস ভুনাতেও দিতে পারেন আমড়া। জেনে নিন কীভাবে আমড়া দিয়ে রান্না করবেন মুরগির মাংস-

    উপকরণ

    ১. মুরগি ১টি
    ২. আমড়া ৩টি
    ৩. তেজপাতা ২টি
    ৪. এলাচ ৩/৪টি
    ৫. দারুচিনি ২ টুকরো
    ৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
    ৭. মরিচ গুঁড়া ১ চা চামচ
    ৮. পেঁয়াজ কুচি আধা কাপ
    ৯. লবণ স্বাদমতো
    ১০. ধনে গুঁড়া আধা চা চামচ
    ১১. জিরার গুঁড়া আধা চা চামচ
    ১২. গরম মসলা গুড়া আধা চা চামচ
    ১৩. আদা বাটা আধা চা চামচ
    ১৪. রসুন বাটা আধা চা চামচ ও
    ১৫. তেল আধা কাপ।

    পদ্ধতি

    চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। তারপর পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিতে হবে। অল্প সময় ভেজে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে আবার ভাজতে হবে।

    পেঁয়াজ হালকা ভাজা হলে এর মধ্যে একে একে বাটা মসলা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে নেড়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হলে এর মধ্যে মুরগি দিয়ে কিছুক্ষণ নেড়ে অল্প পানি দিয়ে ঢেকে দিন।

    মাখা মাখা পানি দিলেই চলবে। মাংস থেকে পানি বের হবে। সে পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস আধা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে আমড়া দিয়ে দিন।

    অল্প কিছুক্ষণ আমড়া কষিয়ে আবার মাখা মাখা করে পানি দিয়ে দিতে হবে। ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য।

    মাংস ও আমড়া সেদ্ধ হয়ে ঝোল মাখো মাখো হয়ে গেলেই উপরে সামান্য জিরার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমড়া দিয়ে মুরগি ভুনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ