ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরগুনায় শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

    বরগুনায় শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

    সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভায় যোগ দেন। সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লাসহ সমর্থকরা ওই সভায় যান। বেলা ১১ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা নেতাকর্মীদের নিয়ে শিল্পকলায় আসলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়।

    এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বরগুনা নদী বন্দরের পন্টুনের একটি কক্ষ থেকে কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

    এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় ছাদ থেকে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতরা। তাদের ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

    সভাপতি পদ বঞ্চিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ছাত্রলীগেরে গ্রুপিং থেকেই ঘটনার শুরু। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয় হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ