ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • সড়কে খালি কলসি রেখে সুপেয় পানির দাবিতে মানববন্ধন

    সড়কে খালি কলসি রেখে সুপেয় পানির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বিনা মূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তি আমার অধিকার’ এ প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনকারীরা সড়কে খালি কলসি রেখে প্রতিবাদ জানায়।

    রোববার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্ত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে ভুক্তভোগি স্থানীয় এলাকাবাসী।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম সুমন, কেফায়েত উল্যা, জাকির হোসেন, সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে।

    বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গতকয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, যা চলতি বছরে প্রকট আকার ধারন করে। সুপেয় পানির রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এছাড়া সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মরা খালটি পুনঃখনন করে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে, এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ