ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • লালমনির হাটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 

    লালমনির হাটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেশাগত দায়িত্ব পালনকালে লালমনিরহাট জেলায় পাঁচ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার, প্রতিবাদে ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অপরাধীদের গ্রেফতার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটের সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাব আয়োজিত সমাবেশে সংহতি প্রকাশ করেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইট।  মানববন্ধনের জেলা, উপজেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

    হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসাইন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মিলন পাটোয়ারী, সভাপতি মো. ইউনুস আলী, সহ সভাপতি সাইফুল ইসলাম সবুজ, রকিবুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, পাটগ্রামের সাংবাদিক আব্দুল মান্নান, এবি সিদ্দিক, কালীগঞ্জের হাসমত উল্লাহ, মিনহাজুল হক বাপ্পিসহ অনেকেই।

    মানববন্ধনে আগামী ২০ তারিখের মধ্যে ৫ সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার, অনুর মিথ্যা মামলা প্রত্যাহার ও পাটগ্রামের ৯ সাংবাদিকের বিরুদ্ধে বিজিবির মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়। ঐ কর্মসূচির পরও কার্যকর প্রদক্ষেপ গৃহীত না হলে আগামী ২৫ আগস্ট রংপুর বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে নানান কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ