ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দগ্ধ হয়ে নিহত ইউপি সদস্যের দাফন সম্পন্ন

    দগ্ধ হয়ে নিহত ইউপি সদস্যের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে নিহত বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন শামিম খানের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মায়ারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। 

    জানাজায় অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মেহেদি হাসান, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন, সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফসহ ৪-৫ হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। শামিম খানের পরিবারে তার বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

    গত ৯ আগষ্ট দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা দিয়ে দরজার নীচ দিয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের হাত থেকে স্ত্রী ও দুই সন্তানকে রক্ষা করতে গিয়ে শামিমের শরীরের ৬০ ভাগ পুড়ে যায়। বুধবার প্রথমে বরিশাল, পরে শেখ হাসিন জাতীয় বার্ণ ইনিষ্টিটিউটে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    এ ঘটনায় শামিমের পরিবার থেকে অজ্ঞাতদের আসামি করে বেতাগী থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ