ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মাদকসহ হাতীবান্ধা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

    মাদকসহ হাতীবান্ধা সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও ভারতীয় একশত বোতল ফেনসিডিল ও এক লিটার খোলা ফেনসিডিলসহ দুইজন ভারতীয় নাগরিক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলার  হাতীবান্ধা উপজেলায় বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা  পুলিশ।

    শুক্রবার (১২ আগস্ট) আটক দুই ভারতীয় নাগরিককে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

    আটককৃতরা হলেন, কুচবিহার জেলার শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামোর এনামুল মিয়ার ছেলে হাসেন আলী(২৩)।

    পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় দুই নাগরিক এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক জাহাঙ্গীর আলম (২০) ও হাসেন আলী (২৩) আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় একশত বোতল ফেন্সিডিল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করে। 

    আটক দুই ভারতীয় নাগরিক কে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে দুটি মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শাহ আলম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ