ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  •  বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা

     বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে বিষপানে দুই জনের আত্মহত্যার চেষ্টা।  মুমূর্ষ অবস্থায় দুই জনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

    স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের ফেনাবাড়ি গ্রামের মৃত ধীরেন গুপ্তের ছেলে বিরেন গুপ্ত (৬০) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। 

    পরে বিরেন গুপ্ত অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিরেন গুপ্তের ভাইয়ের ছেলে রমেন গুপ্ত জানান, পারিবারিক অশান্তি ও মাথায় সমস্যার কারনে বিরেন গুপ্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। 

    শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের হেলাল সিকদারের মেয়ে সাহিনুর আক্তার (২৪) তুচ্ছ ঘটনায় পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। 

    এসময় পরিবারের লোকজন সাহিনুরকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানলিজা আক্তার জানান, কীটনাশক পানে অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ