ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • সন্তানদের সাথে অভিমান করে বৃদ্ধ বাবার আত্মহত্যা

    সন্তানদের সাথে অভিমান করে বৃদ্ধ বাবার আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহ ও সন্তানরা ঠিক মত খাবার না দেয়ায় গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত ভগিরত বাড়ৈর ছেলে মহেন্দ্র বাড়ৈ (৭২) পারিবারিক কলহ ও তার সন্তানেরা ঠিক মত খাবার না দেয়ার কারনে শনিবার ভোর রাতে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

    স্থানীয় দিলীপ বাড়ৈ ও অধির বাড়ৈ জানান, মহেন্দ্র বাড়ৈর ১ম স্ত্রী মারা যাওয়ার পর সে ২য় বিয়ে করে। ২য় স্ত্রী ও তার এক সন্তান বর্তমানে ভারতে রয়েছে। বাড়িতে তার দুই সন্তান ও তাদের স্ত্রী রয়েছে। তারা মহেন্দ্র বাড়ৈকে ঠিক মতো খাবার দিত না। 

    তাই মহেন্দ্র তার পরিবারের উপর অভিমান করে বাড়ির পাশে কালি মন্দিরের সামনে কাঠাল গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক মোঃ আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মহেন্দ্র বাড়ৈর ঝুলন্ত লাশ গাছ থেকে নামিয়ে থানায় নিয়ে যায়। 

    এব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহার”ল ইসলাম জানান, মহেন্দ্র বাড়ৈর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। তার মৃত্যুর ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ