ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • জেলেবিহীন ভাসমান সেই ট্রলার উদ্ধার

    জেলেবিহীন ভাসমান সেই ট্রলার উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটা দক্ষিণে বিষখালী ও বলেশ্বর নদের মোহনার লালদিয়া চরে ভাসমান জেলেবিহীন সেই মাছ ধরা ট্রলারটি উদ্ধার করা হয়েছে।  

    বুধবার (১০ আগস্ট) বিকেলে কোস্টগার্ড ও জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি যৌথভাবে ট্রলারটি উদ্ধার করে।

    এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।  

    এর আগে, বুধবার সকাল থেকে বরগুনার পাথরঘাটার দক্ষিণে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনা লালদিয়া চরে জেলেবিহীন ওই ট্রলারটি ভাসতে দেখেন এলাকাবাসী।

    জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, খবর পেয়ে কোস্টগার্ডকে জানাই এবং জেলেসহ দুইটি ট্রলার ঘটনাস্থলে পাঠাই। সমন্বিত প্রচেষ্টায় ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা বলেন, সকাল ১০টায় স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এফবি মা-বাবার দোয়া নামের একটি জেলেবিহীন মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়েছে। ওই ট্রলারটি চট্টগ্রামের বাঁশখালী এলাকার। মালিকের নাম হারুন মিয়া, তিনি ইউনিয়ন চেয়ারম্যান বলে জানা যায়।

    তিনি আরো বলেন, উদ্ধারকৃত ট্রলারে ১৯ জন জেলেকে মহিপুরের স্থানীয় জেলেদের মাধ্যমে রাতে উদ্ধার করা হয় বলে আমরা জানতে পারি। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন ও পূর্ব জোন কর্তৃক সমুদ্রগামী জাহাজের মাধ্যমে সমুদ্রে উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ