ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • হিজলায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    হিজলায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

    শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, বাউশিয়া সনকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। 

    তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে- দুই দিন বা এর আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহে পচন ধরেছে। পড়নে শার্ট ও লুঙ্গি রয়েছে। তবে মরদেহে আঘাতের চিহ্ন নেই। 

    পরিদর্শক সোহেল রানা বলেন, কয়েক দিন আগে ইয়াসের প্রভাবে মেঘনা নদীতে জেলে নৌকা ডুবির ঘটনা ঘটেছিল। খোঁজ নিয়ে জানা গেছে নৌকাডুবির পর চাদপুরের হাইমচর এলাকার এক জেলে নিখোঁজ রয়েছেন। 

    মৃতদেহটি নিখোঁজ জেলের বলে ধারনা করা হচ্ছে। হাইমচরে নিখোঁজ জেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে নিশ্চিত ভাবে বলা যাবে। তাছাড়া মৃতদেহের পরিচয় শনাক্তে আশাপাশের বিভিন্ন থানায় ছবি ও বেতার বার্তা পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ