ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মেঘনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর প্রবাহিত

    মনপুরায় ২০ হাজার মানুষ পানিবন্দি

    মনপুরায় ২০ হাজার মানুষ পানিবন্দি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় নিন্মচাপ ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় ৪-৫ ফুট জোয়ারের পানিতে মূল ভূখন্ডের নিন্মাঞ্চল, লঞ্চঘাট এলাকা, চরাঞ্চল সহ বেড়ীর বাহিরে প্লাবিত হয়েছে। এতে ১০ গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

    এদিকে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেকে ঢাকাগামী লঞ্চ ঘাট এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়। ওই লঞ্চঘাট এলাকার ডিসি রোডের ওপর দিয়ে জোয়ারে পানি প্রবাহিত হয়। এছাড়াও বেড়ীবাঁধহীন সদ্য ঘোষিত নতুন চর কলাতলী ইউনিয়নের বেশিরভাগ এলাকায় ৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে নিশ্চিত করেছেন কলাতলী চরের ইউপি সদস্য মো. রহমান। 

    অপরদিকে বিচ্ছিন্ন চরনিজাম, বদনারচর, ঢালচর ও চর শামসুদ্দিনে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত চরে বসবাসরত ২০ হাজারের ওপরে মানুষ বুধবার ও বৃহস্পতিবার পানিবন্দি অবস্থায় রয়েছে বলে জানান চরে বসবাসরত বাসিন্দারা।

    এদিকে মেঘনার পানি বুধবার বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৭০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর ডিভিশন-২ এর উপসহকারি প্রকৌশলী আবদুর রহমান।

    এদিকে গত দুই দিন নিন্মচাপের পাশাপাশি পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার উর্ধ্বমুখী হওয়ায় জলোচ্ছাসের শঙ্কা করছেন স্থানীয়রা।

    উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক এলাকার বাসিন্দা মিজান, বাশার, সালেকা, আন্দিরপাড় এলাকার জসিম, নিজাম, রাজিব, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকার বাবলু, সিরাজ, মরিয়ম, সোনারচর গ্রামের বাসিন্দা প্রাণকৃষ্ণ, মিলন চন্দ্র সহ অনেকে জানান, জোয়ারের পানিতে ঘর-বাড়ি সব ডুবে গেছে। প্রতিদিন জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে, তাই ভয় হচ্ছে জলোচ্ছাস হয় কিনা। রাতে বেলায় জোয়ারের পানি বেশি হওয়ায় খাটের ওপর নির্ঘুম কাটাতে হয়।

    সরেজমিনে বুধবার ও বৃহস্পতিবার ঘুরে দেখা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দিরপাড়, পশ্চিম আন্দিরপাড়, কাউয়ারটেক, ঈশ্বরগঞ্জ, কূলাগাজী তালুক গ্রাম ও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রাম ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর ও মাষ্টারহাট এলাকার বেড়ীর বাহিরে ও ভিতরে ৪-৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়। এছাড়াও লঞ্চঘাট এলাকার ডিসি রোডের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হতে দেখা গেছে। এছাড়ও সদ্য ঘোষিত কলাতলি ইউনিয়নের চরখালেক, মাছুয়াখালী ও কলাতলী গ্রামসহ পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

    এই ব্যাপারে ১ নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, ৪-৫ ফুট জোয়ারের পানিতে ৫ গ্রামের বেড়ীর বাহিরে ও ভিতরে প্লাবিত হয়। এছাড়াও কাউয়ারটেক এলাকার ডিসি রোডের ওপর জোয়ারের পানি প্রবাহিত হয়।

    এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ভিভিশন-২ এর উপসহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, জোয়ারের পানিতে চরাঞ্চলসহ বেড়ীর বাহিরে ৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে।

    এই ব্যাপারে মনপুরা উপজেলার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আল-নোমান জানান, মেঘনার পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি অভজারবেশন করা হচ্ছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ