ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভোলায় মেঘনার জোয়ারে ১৫ গ্রাম প্লাবিত

    ভোলায় মেঘনার জোয়ারে ১৫ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভোলা সদরের বাঁধের বাইরের ধনিয়া ও রাজাপুরসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

    পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন নদীপাড়ের মানুষ।

    পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা। নিচু এলাকা প্লাবিত হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন মানুষ।

    এদিকে অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। এতে ফেরিতে উঠতে পারছে না কোনো যানবাহন। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নদীতে মাছ ধরতে দেখা গেছে জেলেদের। জোয়ারে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মদনপুর, মাঝের চর দ্বীপের বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে।

    ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানান জানান, মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নিচু এলাকা প্লাবিত হয়েছে, তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ