ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চিকিৎসক দম্পতিকে প্রকাশ্যে যেভাবে গুলি করে হত্যা করা হলো (ভিডিও)

    চিকিৎসক দম্পতিকে প্রকাশ্যে যেভাবে গুলি করে হত্যা করা হলো (ভিডিও)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেন কোনো সিনেমার দৃশ্য। প্রকাশ্য দিনের আলোয় রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা করা হয়েছে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুর এলাকায়। শুক্রবার (২৮ মে) বিকেলে হওয়া এই হত্যাকাণ্ডের সিসিটিভি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

    ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজস্থানের ভরতপুরে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চিকিৎসকদের নাম সুদীপ গুপ্ত এবং সীমা গুপ্ত। হামলায় ঘটনাস্থলেই নিহত হন তারা।

    ভাইরাল হওয়া সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছিলেন ওই দম্পতি। রাস্তায় ওই চিকিৎসক দম্পতির গাড়ি দাঁড় করায় মোটরসাইকেলে আসা দুই যুবক। পরে তারা গাড়ির কাছে গিয়ে কিছু বলে। একজনের মুখ গামছা জাতীয় কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল। আরেকজন তাও পরেনি। খুব শান্তভাবে গামছা দিয়ে মুখ ঢাকা অভিযুক্ত এক ব্যক্তি গাড়ির সামনে এগিয়ে যায়। একপর্যায়ে গাড়িতে থাকা ব্যক্তি জানলার কাঁচ নামাতেই একের পর এক গুলি চালায় ওই যুবক। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

    এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

    পুলিশ জানিয়েছে, ২ বছর আগে এক নারীর হত্যাকাণ্ডের ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। সেসময় হত্যাকাণ্ডের শিকার হওয়া ওই নারীর সঙ্গে চিকিৎসকের সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে।

    https://twitter.com/i/status/1398338884719714307

    এদিকে সিসিটিভি ফুটেজে শুক্রবার গুলি চালাতে দেখা যাওয়া ব্যক্তিকে দুই বছর আগে নিহত নারীর ভাই বলে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

    এদিকে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাজস্থানের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেছেন রাজ্যের বিজেপি প্রধান সতীশ পুনিয়া। তিনি জানান, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে গিয়ে পৌঁছেছে। হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয় না হলে রাস্তায় নেমে আসবেন রাজ্যের মানুষ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ