ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ধুনটে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

    ধুনটে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার ধুনটে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। 

    শুক্রবার সকাল ১১টায় উপজেলা মুজিব চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, থানা পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

    এর পরে সারে ১১ টা দিকে উপজেলা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ,পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  গোলাম সোবহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, রেজাউল করিম তালুকদার, রেজাউল করিম রেজা,শফিকুল ইসলাম,
    উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট,  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ