ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • কালীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত 

    কালীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গরীব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। 

    শুক্রবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন  সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। 

    পরে কালীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে ৮০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল প্রদান করা হয়।

    শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন,আমরা উপজেলা পরিষদ থেকে প্রতিবারেই সাইকেল, বেঞ্চ, ফ্যান ফুটবল বিভিন্ন রকম সুযোগ সুবিধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসছি। তিনি আরো বলেন তোমাদের যে সাইকেল দেওয়া হয়েছে তা দিয়ে তোমরা স্কুলে যাবা। তোমাদের সুবিধার্থে আমরা এসকল উদ‍্যোগ গ্রহন করেছি।।।

    এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি  ইশরাত জাহান সনি, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু , উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন, যুবলীগ সভাপতি রেফাস রাঙ্গা সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ