ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ‘ক্ষমতা ফিরে না পেলে দেশে তালেবান রাজনীতির উত্থান ঘটবে’

    ‘ক্ষমতা ফিরে না পেলে দেশে তালেবান রাজনীতির উত্থান ঘটবে’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার পরিবর্তনে জনগণ তার ভোটাধিকারের ক্ষমতা ফিরে না পেলে দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

    তিনি বলেন, দেশে মানুষের কোনো ভোটাধিকার নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জোর করে ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ সরকারকে বলব, অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।

    শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে নারী নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। 

    হাফিজ উদ্দিন বলেন, এভাবে দিনের পর দিন চলতে থাকলে, জনগণকে যদি তার সরকারের পরিবর্তনের ক্ষমতা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া না হয় তাহলে দেশে আফগানিস্তানের মতো তালেবান রাজনীতির উত্থান ঘটবে। এটা হলে তার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে। তাই সরকারকে বলব, দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে স্পেস দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ