ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লকডাউনের মধ্যে করা সব বিয়ে ‘বাতিল’!

    লকডাউনের মধ্যে করা সব বিয়ে ‘বাতিল’!
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে মে মাসে গোপনে যেসব বিয়ে করা হয়েছে, সেই বিয়ে বাতিল ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশের কিছু জেলা এ বিয়েকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে।  পাশাপাশি নবদম্পতিকে ম্যারেজ সার্টিফিকেট ইস্যু না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর-হিন্দুস্তান টাইমসের। 

    রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ প্রটোকল ভঙ্গ করে বিয়ে করায় অন্তত ১৩০টি বিয়ে বাতিল করা হয়েছে।  রাজ্যটিতে চলমান লকডাউনে সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়।  এই বিধিনিষেধ ভঙ্গ করায় সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 

    রাজ্য প্রশাসন বলছে, লকডাউন ঘোষণার সময় স্পষ্টভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো ধরনের বিয়ে হবে না। তবুও বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করা হয়েছে। ফলে এমন সিদ্ধান্ত নেয় রাজ্য।

    এ ঘটনার পর অনেকে আবার পাশের রাজ্য উত্তরপ্রদেশে গিয়ে সারছেন বিয়ের আনুষ্ঠানিকতা। কারণ অন্য কোনো রাজ্যে লকডাউনে বিয়ে বন্ধ এমন নিয়ম বলবৎ নাই।

    এর আগে তামিলনাড়ুর এক জুটি চলমান বিধিনিষেধ এড়াতে বিয়ের জন্য একটি বিমান ভাড়া করেছেন। ১৬০ জনেরও বেশি অতিথিকে নিয়ে মাঝ আকাশেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ