ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বাল্যবিয়ে দিয়ে মা-ভা‍ই কারাগারে 

    বাল্যবিয়ে দিয়ে মা-ভা‍ই কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাতের আঁধারে এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার মা ও  ভাইকে  ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ জুলাই) দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এই কারাদন্ডের আদেশ দেন।

    দন্ডাপ্রাপ্তরা হলেন, উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মাসুদ রানার স্ত্রী (কনের মা) জোসনা বেগম এবং ছেলে সোহাগ হোসেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শক্রবার রাতে উপজেলার বৈগ্রাম এলাকায় এক কিশোরীর (১৬) বিয়ে দেন মা ও বড় ভাই। পরে খবর পেয়ে শনিবার সকালে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা ও ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করে ইউএনও নূরে আলম বলেন, বাল্যবিয়ের খবরে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও ছেলেকে ছয় মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ