ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • মোফাজ্জল সভাপতি , কাজী তপন সম্পাদক 

    লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 

    লালমনিরহাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মলনে বিনা প্রতিদন্ধীতায় পুনরায় মোফাজ্জল হোসেন সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    শনিবার দুপুরে লালমনিরহাট পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন।

    সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মতিয়ার রহমান।

    প্রধান অতিথি ও লালমনিরহাট ২ আসনের সাংসদ মোতাহার হোসেন বলেন, বিএনপি জামাত শাসনামলে মাত্র ১১ জন সদস্য নিয়ে কমিটি করেছিলাম। একবার নয় ছয়বারের বেশী সময় কমিটির সভা ডেকে বারবার ওই ১১ জনকেই পেয়েছি। আজ আওয়ামীলীগে হাজার হাজার নেতা কর্মী হয়েছে। আমি নেতা কর্মীদের প্রতি অনুরোধ করছি আপনারা ফেসবুকে কমিটি না করে ওয়ার্ড, ইউনিয়ন, ও উপজেলা পর্যায়ে কমিটি করে দ্রুত জমা দিবেন।আগামী সেপ্টেম্বর মাসে ওয়ার্ড কমিটি সহ বাকি কমিটগুলো গঠন করতে পারবো আমরা।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের  সহ-সভাপতি মো. সিরাজুল হক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. মো. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. আশরাফ হোসেন বাদল, মো. গোলাম মোস্তফা স্বপন, মো. সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।

    সম্মেলনে আলোচনা পর্বশেষে সকলের সমর্থন ও সর্বসম্মতিক্রমে আবারো মোফাজ্জল হোসেনকে সভাপতি ও কাজী নজরুল ইসলাম তপনকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি মোতাহার হোসেন এমপি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ