ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েলের তিরস্কার

    ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েলের তিরস্কার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম তীরে ইসরায়েলের রাজধানী তেলআবিবে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইরিক ডানোনকে তলব করে কঠোর তিরস্কার করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেস লি ড্রিয়ানের করা মন্তব্যের জবাবে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) তাকে তিরস্কার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি।

    ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে ইসরাইল সম্ভবত একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।

    ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে প্রত্যাখ্যান করে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, এটি অগ্রহণযোগ্য, ভিত্তিহীন, বাস্তব বিবর্জিত এবং ইসরায়েল সম্পূর্ণরূপে এটি প্রত্যাখ্যান করছে।

    ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল একটি গণতান্ত্রিক, আইন-শাসিত দেশ। কাজেই এসব কিছুকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন চেষ্টার জোরালো প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েল আশা করে তার বন্ধুরা নিজেদের দায়িত্বজ্ঞানহীনভাবে প্রকাশ করবে না, যাতে উগ্রবাদ ও ইসরায়েলবিরোধী পদক্ষেপ চাঙ্গা হয়ে ওঠে।

    ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এসব বক্তব্য চরমপন্থা ও সন্ত্রাসী সংগঠনের পুরস্কার বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি এমন বক্তব্য হামাসের পক্ষে যায় বলেও তিনি মন্তব্য করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ