ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ব্ল্যাক ফাঙ্গাসকে দিল্লিতে মহামারি ঘোষণা

    ব্ল্যাক ফাঙ্গাসকে দিল্লিতে মহামারি ঘোষণা
    ব্ল্যাক ফাঙ্গাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে (কালো ছত্রাক) মহামারি রোগ হিসেবে ঘোষণ করা হয়েছে।
    বৃস্পতিবার ১৫৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত শনাক্ত হওয়ার পর দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল এই ঘোষণা দেন বলে জানিয়েছে এনডিটিভি।

    ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করে কিছু বিধিবিধান জারি করা হয়।
    উপ-রাজ্যপালের জারি করা বিধানগুলো অনুযায়ী, দিল্লির সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত ও চিকিৎসার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের জারি করা নির্দেশিকা মেনে চলবে।

    দিল্লির সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন প্রতিটি ঘটনা ঘোষিত হবে। স্বাস্থ্য দপ্তরের থেকে অনুমতি নেওয়া ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনার কোনো তথ্য শেয়ার করতে পারবে না।

    এরআগে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬২০ জন। আর নতুন করে শনাক্ত ১৫৩ যোগ হলে মোট সংখ্যা পৌঁছেছে ৭৭৩ জনে।
     


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ