ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ট্রলিচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

    ট্রলিচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. ইউসুফ মৃধা নিহত হয়েছেন। 

    বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পায়রা বন্দরের ফোরলেন ইউটার্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    মৃত ইউসুফ উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে। তিনি পায়রা বন্দরের কটলিভার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করেছে পুলিশ।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে পায়রা বন্দরে কাজে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেলে ফোরলেন সড়কের ইউটার্ন মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রলিটি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়।

    এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ