ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় চুরির হিরিক , ঘরে ঘরে আতঙ্ক

    কলাপাড়ায় চুরির হিরিক , ঘরে ঘরে আতঙ্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় চুরির হিরিক পড়েছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কোয়াটারসহ বেশ কয়েকটি বাসা-বাগি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। 

    এমন চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তবে পৌর এলাকার বাসা-বাড়িতে চুরির ঘটনা পরিকল্পিত এবং সংঘবদ্ধ কোনো চোর চক্র এমন ঘটনা ঘটাচ্ছে। এদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    জানা গেছে, সোমবার বিকেলে পৌর এলাকার চৈয়াপাড়া সংলগ্ন একাটি তিনতলা বাড়ির দরজার তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে আসবাবপত্রসহ মালামাল তছনছ করে নগদ টাকাসহ স্বার্ণালংকার নিয়ে যায়। 

    এর আগের দিন পৌর শহরের সদর রোড এলাকার মদিনা টেলিকম নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের রাতে সাটারের তালা ভেঙে চোরেরা বেশ কিছু দামি মোবাইল ফোন নিয়ে গেছে। 

    এছাড়া রহমতপুর এলাকায় মো. জামান নামে একজনের বাসায় চোরের দল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ফ্রিজ, টেলিভিশনসহ আসবাবপত্র নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। 

    গত শনিবার দিন দুপুরে চুরি হয় কলাপাড়ায় হাসপাতের চিকিৎসক ডা.জে এইচ খান লেলীনের বাসায়। চোরেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের কোয়াটারের দরজার ছিটকানি ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর বেডরুমে ঢুকে আলমিরা ভেঙে স্বর্ণালংকার, কাগজপত্র ও  নগদ টাকা নিয়ে যায়। 

    এ ঘটনায় ওইদিন রাতে অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডা. লেলীন জানায়, ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন।
     
    টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা জানান, টিয়াখালী ইউনিয়নেও এর আগে চুরির হিরিক ছিল, এখন কিছুটা কমেছে। এসব চুরির ঘটনা একটি সংঘবদ্ধ চক্র ঘটাচ্ছে।

    বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার বলেন, দিনে দুপুরে একাধিক চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। আমিও এ ঘটনায় উদ্বিগ্ন।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, সম্প্রীতি এসব ঘটনার মধ্যে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আর. এম. ও. ডা. জুনায়েদ হোসেন লেলিনের বাসায় চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। তবে বাকি ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ