ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গলাচিপায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেফতার ৫

    গলাচিপায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে রনি ভূঁইয়া বাহিনীর হামলায় মো. নুরু খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেলসহ তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার  রাত ৮ টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইজ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

    এ ঘটনায় ওই রাতেই  নিহতের ছেলে  সুমন খান (২৬) বাদী হয়ে গলাচিপা থানায় রনি ভূঁইয়াকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

    পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো  ভোলা জেলার দুলার হাট থানার মুজিব নগর ইউনিয়নের সুমন সরদার (২২)  জুয়েল খান (২২)  এবং গলাচিপা উপজেলার  বড় শিবা গ্রামের আমির হোসেন ভুট্টু (৫০), ফরিদ বেপারি (২৫) ও  নুরনাহার (২৭)।  

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের বাসিন্দা রনি'র বাবা আব্দুল মন্নান ভূঁইয়ার সাথে নুরু খানের জমিজমা সংক্রান্ত ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার রাত ৮ টার দিকে ভূঁইয়া স্লুইজ সংলগ্ন দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে রনি ও তার বাহিনীর সদস্যরা নুরু খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় নুরু খানের ছেলে নোমান  ও ভাতিজা রাসেল তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

    পরে খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ও স্থানীয়রা নুরু খানকে মুমূর্ষু অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গলাচিপা থানার পুলিশ  মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    এলাকাবাসী জানায়, মান্নান ভূঁইয়া খারাপ প্রকৃতির লোক। চরকাজল এলাকায় তিনি একটি বাহিনী নিয়ন্ত্রণ করেন। সেই বাহিনীর নেতৃত্ব দেন তার পুত্র রনি ভূঁইয়া। এই বাহিনীর মাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তির সাথে জমি নিয়ে ঝামেলা বাধিয়ে, জমি দখলের পায়তারা চালায়।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো  হয়েছে। নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছ। হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ