ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিভ্রান্তিকর বক্তব্যে ‍ইউপি নির্বাচন স্থগিত

    বিভ্রান্তিকর বক্তব্যে ‍ইউপি নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারণার সময় জোবায়েদুল হক রাসেল নামে এক আওয়ামী লীগ নেতার মনগড়া বিভ্রান্তিকর বক্তব্যের জেরে এই ইউনিয়নের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

    সোমবার বিকেলে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, নির্বাচনী প্রচারণায় ইভিএমে ভোটগ্রহণ প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে বক্তব্য দেওয়া এবং এই সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় নির্বাচনটি স্থগিত করা হয়েছে।

    তিনি আরও বলেন, নাজিরপুরে ইভিএম-এ ভোটগ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে আমরা তদন্ত করছি।

    আগামী ২৭ জুলাই পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    এই নির্বাচনকে কেন্দ্র করে ইভিএম এ ভোটগ্রহণ নিয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় নেতা জোবায়দুল হক রাসেলের একটি বিতর্কিত বক্তব্য গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

    গত শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান বৈঠকে জোবায়দুল হক রাসেল ওই বক্তব্য দেন। ওই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক তার পাশে বসা ছিলেন।

    ফেসবুকের ভাইরাল হওয়া ওই ভিডিও বক্তব্যে জোবায়দুল হক রাসেল বলেন, ‘ভোট হবে ইভিএম-এ, কে কোথায় ভোট দেবেন তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনেরও কিছু নাই।

    আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য নিয়ে সব মহলে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিব্রতবোধ করছেন নির্বাচন সংশ্লিষ্টরাও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ