ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • পায়ের রং ফিরবে মাত্র একদিনে!

    পায়ের রং ফিরবে মাত্র একদিনে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীত আসার আগেই পায়ের কোমলতা-উজ্জ্বলতা হারাতে বসেছে? সাধারণ যত্নের পাশাপাশি মাসে একদিন একটু বাড়তি যত্ন নিন। তাতেই পাবেন সুন্দর-উজ্জ্বল-কোমল পা।

     ঘরে পেডিকিউর করতে যা যা লাগবে-

    •    কটন বল ও নেইলপলিশ রিমুভার
    •    নেইল ফাইলার
    •    কিউটিকল ও নেইল কাটার
    •    শ্যাম্পু
    •    পিউমিক স্টোন ও ব্রাশ
    •    পেডিকিওর মাস্ক
    •    ময়েশ্চারাইজার
    •    নেইল পলিশ
    •    অলিভ অয়েল
    •    লবণ
    •    তোয়ালে
    •    প্লাস্টিকের বোল

    প্লাস্টিকের বোলে কুসুম গরম পানিতে শ্যাম্পু ও লবণ মেশান। ১৫ থেকে ২০ মিনিট এই পানিতে পা ভিজিয়ে রাখুন।

    এবার পায়ের নখ, আঙুল ও গোড়ালি লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে মরা চামড়া পরিষ্কার হবে।  
    গোড়ালিতে ও ফাটা জায়গায় একটু বেশি পরিমাণ লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে পায়ের কোমলতা ফিরে আসবে। এবার পানি থেকে পা তুলে নেইলকাটার দিয়ে পায়ের নখ কেটে পছন্দের শেপ দিন। ফাইলার দিয়ে নখ ফাইল করুন। কিউটিকল দিয়ে নখের চারপাশের ময়লা তুলে ফেলুন। এরপর আবার পা পানিতে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।  

    ব্রাশ দিয়ে নখ ও পা ঘষতে থাকুন। পিউমিস স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। এভাবে সব ডেথ সেল ও ময়লা উঠে আসবে। এবার ঠাণ্ডা পানিতে পা ধুয়ে ফেলুন।  

    এবার পায়ের জন্য মাস্ক-

    দুই টেবিল চামচ আলুর রস, আধা ‍কাপ চালের গুঁড়া,  সামান্য আলমন্ড অয়েল ও এক চা চামচ মধু দিয়ে মাস্ক তৈরি করে পায়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।  

    সবশেষে নখে নেইলপলিশ লাগান।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ