ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

    গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

    আজ রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সাহিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রমুখ। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ