ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • মানসিক চাপে চুল পড়া রোধে করণীয়

    মানসিক চাপে চুল পড়া রোধে করণীয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনন্দিন জীবনে আপনজনদের নিয়ে দুশ্চিন্তা, নিজেকে এবং করোনা পরবর্তী জীবন নিয়ে দুশ্চিন্তা এসেই যাচ্ছে। এর ভেতরেই আবার অনেককে অফিস ও ঘরের কাজ সামলাতে হচ্ছে সমানভাবে। আর এসবের প্রভাবে বাড়ছে মানসিক চাপ। যার প্রথম শিকার হলো আমাদের চুল। এই মানসিক চাপের কারণেই গোছা গোছা চুল পড়ে যাচ্ছে। তাই চুল পড়া নিয়ন্ত্রণে আনতে চাইলে সবার আগে মনকে চাপমুক্ত রাখতে হবে।

    মানসিক চাপের কারণে চুল পড়ে কেন?

    মানসিক চাপ তৈরি হলেই শরীরের প্রতিটি অঙ্গের উপর চাপ পড়ে। কিন্তু শরীরের বাঁচার জন্য ফুসফুস, মস্তিষ্ক, কিডনির মতো অঙ্গ যতটা জরুরি, চুল একদমই তা নয়। তাই প্রচণ্ড মানসিক চাপ তৈরি হলে শরীরে উৎপাদিত বেশির ভাগ পুষ্টি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে সঞ্চারিত হয়।  এতে চুল ক্রমশ বিবর্ণ, নিষ্প্রাণ হয়ে পড়ে। তা ছাড়া প্রবল মানসিক থাকলে তার মোকাবিলা করার জন্য শরীর কর্টিসল নামে একটি হরমোন বেশি বেশি করে তৈরি করতে শুরু করে, ফলে চুলের বৃদ্ধির জন্য জরুরি হরমোন ততটা তৈরি হয় না। এ কারণে চুল পড়তে শুরু করে।

    মুক্তি পেতে কী করবেন?

    আপনি যদি মানসিক চাপের শিকার হয়ে থাকেন, তাহলে আপনি সেসব মানুষদের কথা ভাবুন যারা আপনার চেয়েও খারাপ অবস্থায় আছেন। মনে ইতিবাচক চিন্তা আনুন, ধীরে ধীরে মন হালকা হবে।

    প্রোটিন সমৃদ্ধ খাবার : মসুর ডাল, মুরগি, মাছ বা ডিমের যেকোনো একটি প্রতিদিন ডায়েটে রাখুন। ছোলা, ছাতুর মতো খাবারও খুব পুষ্টিকর।

    ভেজা চুল আঁচড়াবেন না : গোসলের পর চুল ভালো করে শুকিয়ে নিন, তারপর চিরুনি চালান।

    হেয়ার ড্রায়ার বাদ দিন : যেহেতু এখন বাইরে বের হওয়ার দরকার নেই, তাই তাড়াহুড়ো করে চুল শুকানোরও দরকার নেই। তোয়ালে দিয়ে চেপে চেপে ভেজা চুল মুছে নিন, তারপর স্বাভাবিক হাওয়ায় শুকান।

    অয়েল মাসাজ : নারিকেল তেল বা আমলা তেল নিয়ে হালকা গরম করে চুলের গোড়ায় গোড়ায় ঘষে ঘষে মাখুন। তাতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হবে, চুল পুষ্টি পাবে।

    মেথির প্যাক : একমুঠো মেথি পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে বেটে নিন। গোসলের আধঘণ্টা আগে মাথায় আর চুলে ভালোভাবে মেখে নিন, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

    ভিটামিন : ভিটামিন ই চুলের জন্য বেশ উপকারী। চুলের গোড়া উজ্জীবিত করতে পারে ভিটামিন ই। একটা ক্যাপসুল কেটে ভেতরের তরল তেলে বা হেয়ার প্যাকে মিশিয়ে মাখুন। চুল দ্রুত মজবুত আর ঝলমলে হয়ে উঠবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ