ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

    কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নাহিয়ান মাহাদি (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে।

    শুক্রবার (২২ জুলাই) দুপুর ২টায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পরিবারের সঙ্গে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

    মাহাদীর পরিবারের ২৩ জন সদস্য সকালে ঢাকার ধানমন্ডি থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। পরে তারা হোটেল সমুদ্র বাড়ি রিসোর্টে অবস্থান করেন বলে জানিয়েছেন মাহাদির বড় বোন নামিরা জাহান ঐশি।

    ঐশি আরও জানান, গোসল করার এক পর্যায়ে মাহাদিকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সি বিচের ভাঙনরোধে ব্যবহৃত দুটি জিও ব্যাগের মধ্যে পানিভর্তি গর্তে তাকে ডুবে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মাহাদী ধানমন্ডি এলাকার বংশাল থানার হাজি মোহাম্মদ নাছিম উদ্দিনের ছেলে। তিনি ধানমন্ডির একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ