ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “৮শ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যত গড়ি এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 

    এ উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‍্যালির শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। অন্যান্যের  মধ্যে বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ  মোসাঃ মনোয়ার খাতুন প্রমুখ। 

    শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ ১৪ জনকে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ