ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি: হামাস

    মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি: হামাস
    হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম তীরের গাজা উপত্যকার হামাসের শীর্ষস্থানীয় নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, গাজা থেকে ইসরায়েল অভিমুখে প্রতি মিনিটে ২০০ কিলোমিটার পাল্লার কয়েকশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রাখেন। গতকাল বুধবার (২৬ মে) গাজায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    সিনওয়ারা দাবি করেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোর সামান্য ক্ষতি হয়েছে। যুদ্ধের শেষদিকে ইসরায়েলি আগ্রাসন কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার জন্য হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডস একসঙ্গে ৩০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। তবে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ায় সে পরিকল্পনা বাতিল করা হয়।

    হামাসের এই নেতা বলেন, গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর অবস্থানে বিশেষ করে হামাসের সমরাস্ত্র ভাণ্ডারে হামলা চালাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের নির্মিত টানেলগুলো ধ্বংস করার ইসরায়েলি দাবিও ভিত্তিহীন।

    সিনওয়ারা আরও বলেন, গাজায় আমাদের নির্মিত ৫০০ কিলোমিটারেরও বেশি লম্বা টানেল রয়েছে। ইসরায়েল মাত্র ৫ শতাংশ টানেলের ক্ষতি সক্ষম হয়েছে। ফিলিস্তিনি জাতি কখনও ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন বন্ধ করবে না। পুরো মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যাবে এবং ইহুদিবাদী শত্রু আল-আকসা ও আল-কুদসে আমাদের নাগরিকদের বিজয় দেখতে পাবে। আল-আকসা মসজিদ রক্ষার জন্য এই মুহূর্তে অন্তত ১০ হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ