ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • স্বতন্ত্র প্রার্থী আটক

    বাউফলে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক নিহত

    বাউফলে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে ইউপি নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক আমির হোসেন মৃধা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনার পর রাত ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী এস এম মহসিনকে তাঁতেরকাঠির বাসভবন থেকে আটক করে বাউফল থানা পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বিকেলে নৌকা প্রতীকের সমর্থকরা একটি মোটরসাইকেল বহর বের করেন। বহরটি নাজিরপুর বাংলা বাজার থেকে তাঁতেরকাঠি ব্রিজের কাছে পৌঁছালে স্বতন্ত্র প্রার্থী এস এম মহসিনের সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আমির হোসেন মৃধাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

    বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন বলেন, 'মারামারির ঘটনায় নিহত আমির হোসেন এর পুত্র সোহেলের দায়ের করা মামলায় এস এম মহসিনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে।'

    উল্লখ্য, এ বছরের ১৯ ফেব্রুয়ারি নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন হৃদরাগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদটি শূন্য হয়। এ শূণ্যপদ আগামী ২৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ