ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও  ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী
  • হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে নেত্রকোনায় ‘স্মরণ কথন’

    হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে নেত্রকোনায় ‘স্মরণ কথন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জননন্দিত লেখক ড. হুমায়ুন আহমেদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে নিজ জেলা নেত্রকোণায় কোরআন খতম, মিলাদ মাহফিলসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।

    আজ সকাল ৯ টায় হুমায়ূন আহমেদের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিদ্যালয় প্রাঙ্গনে শোক  অনুষ্ঠিত হয়।

    পরে বেলা ১১ টায় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রেসক্লাব মিলনায়তন ছাদে হিমু পাঠক আড্ডার আয়োজনে "স্মরণ কথন" শিরোনামে স্মরন সভা অনুষ্ঠিত হয়। 


    এ সময় স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘণ্টা ব্যাপী চলা আলোচনা সভায় হিমু পাঠক আড্ডার সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার হুমায়ুন প্রেমীরা অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ