ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • লালমনিরহাটে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

    লালমনিরহাটে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভাসুরের ঘর থেকে দুলালী বেগম(১৫) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার(১৭ জুলাই) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে নিজ বাড়ির ভাসুরের ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত নববধূ ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলামের স্ত্রী এবং আব্দুল কাদেরের ছোট ভাই নুরুল ইসলামের মেয়ে।

    পুলিশ ও স্থানীয়রা জানাযায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের আব্দুল কাদেরের ছেলে রবিউল ইসলাম(২০) তাঁর চাচাত বোন নুরুল হকের মেয়ে দুলালী বেগমের(১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অপ্রাপ্ত বয়স্ক হলেও গতবছর তাদের বিয়ে দিতে বাধ্য হয় উভয় পরিবার। এরপর তারা দু'জনে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় অবস্থান করে। পরকীয়া থেকে সড়াতে স্ত্রী দুলালীকে গত তিন দিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন রবিউল ইসলাম। ঢাকায় অবস্থানের সুবাধে দুলালী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে উভয়ের মাঝে সম্পর্কের চরম অবনতি ঘটে। বাড়ি এসেও তাদের মাঝে পরকীয়া নিয়ে বিতর্ক বাঁধে এবং হাতাহাতির ঘটনাও ঘটে। রোববার(১৭ জুলাই) সন্ধ্যায় ভাসুরের ঘরে দুলালীর গলায় ওড়না প্যাচানো মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

    আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ