ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন 

    কলাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সাগর মোহনার রাবনাবাদ নদীর উত্তাল ঢেউ একের পর এক আছড়ে পরছে বাঁধের উপর। এতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের ৪৭/৪ নং পোল্ডারের প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ক্ষত-বিক্ষত হচ্ছে। প্রতিদিন দুই দফা জোয়ারের ঢেউয়ের তাণ্ডবে বাঁধটি চারটি পয়েন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে ওই ইউনিয়নের পাঁচ গ্রামে মানুষের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। জরুরী ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

    স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পূর্ণিমার প্রভাবে নদীর জোয়ারের সময় ঢেউয়ে বাঁধটি এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বার্তমানে নদীর খরস্রোত উত্তাল ঢেউ বাঁধের উপর আছড়ে পরছে। ক্ষত-বিক্ষত হয়েছে বাঁধের বিভিন্ন পয়েন্ট। সবচেয়ে বেশি বটগাছ সংলগ্ন এলাকা ভাঙ্গন দেখা দিয়েছে। এ বাঁধটি ছুটে গেলে চরবালিয়াতালী, লেমুপাড়া, বড় বালিয়াতলী, দীঘর বালিয়াতলী ও আমতলীপাড়া গ্রাম প্লাবিত হয়ে যাবে। এর ফলে এসব গ্রামের কৃষকরা পানিবন্দিসহ আর্থিক ক্ষতিতে পরবে। এবার পূর্ণিমার জো’য়ের কারণে ওই চারটি স্থান পুরোপুরি বিধ্বস্ত হওয়ার শংঙ্কায় রয়েছে এলাকাবাসী।

    স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার বলেন, বাঁধটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। তারা বলেছেন বাঁধটি পরিদর্শন করবেন। এছাড়া এ বাঁধটি নিয়ে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করেছি। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ