ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

    কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সৈকতে মৃত একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যরে ওই ডলফিনটি পেট ফাটা অবস্থায় পাওয়া গেছে।

    রোববার (১৭ জুলাই) সকালে কুয়াকাটার গঙ্গামতি সৈকতে মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরে মৃতদেহ সৈকতে বালু চাপা দেয় বন বিভাগ।

    ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু  বলেন, ‘ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। সকালে জোয়ারের পানিতে ঢেউয়ে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। এরই মধ্যে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।’


    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কি কারণে মারা গেছে তা স্পষ্ট নয়। এর আগে ৩০ জুন আরেকটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতে। চলতি বছর এ পর্যন্ত ১৪টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।’

    বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ  বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ