ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ফরাসি প্রেসিডেন্টকে আঞ্চলিক ইস্যু নিয়ে জানালেন মোদী

    ফরাসি প্রেসিডেন্টকে আঞ্চলিক ইস্যু নিয়ে জানালেন মোদী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা আবহে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ফ্রান্স। সেই বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ফোন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ফোনে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

    ফোনালাপ নিয়ে ভারতয়ি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, কোভিডের সময় ফ্রান্স যেভাবে ভারতকে সাহায্য করেছে, তার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও দুই দেশের নেতা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। এছাড়া ভারত-ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন ইতিবাচক ভাবে সম্পন্ন হওয়ায় দুই নেতাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, ভারত এবং ফ্রান্সের কৌশলগত পার্টারশিপ এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে দুই রাষ্ট্রপ্রধানই সন্তুষ্ট। গত কয়েক বছরে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হয়েছে এবং দুই দেশ ভবিষ্যতে কোভিড পরবর্তী সময়তেও এক সঙ্গে কাজ করা রলক্ষ্যে এগিয়ে যেতে চায়।

    এর আগে ভারত-ইউরোপীয় ইউনিয়েনের সম্মেলন চলাকালীন কোভিড পরিস্থিতি নিয়ে মোদীর পাশেই দাঁড়িয়েছিলেন ম্যাক্রোঁ। তিনি বলেছিলেন, ভারতকে লেকচার দেবেন না, মানবতার খাতিরে বহু দেশে টিকা রফতানি করেছিল ভারত। বর্তমানে ভারত কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা আমরা সবাই জানি।


    হিন্দুস্তান টাইমস/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ