ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করার চেষ্টা: আটক ১

    বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করার চেষ্টা: আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের প্রলোভনে মুসলিম তরুণীকে ধর্মান্তরিত করার চেষ্টা ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে বিদ্যুৎ চন্দ্র (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

    শনিবার (১৬ জুলাই) সকালে আটক বিদ্যুৎ চন্দ্রকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে শুক্রবার রাতে বিদ্যুৎ চন্দ্রকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। 

    আটক বিদ্যুৎ চন্দ্র  হাতীবান্ধা উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার বিমল চন্দ্রের ছেলে ও একজন পোশাক শ্রমিক। 

    জানা যায়,  নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার এক তরুণীর সাথে ধর্মীয় পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বিদ্যুৎ চন্দ্র। এরপর বিদ্যুৎ ওই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। পরে তরুণী বিদ্যুতের ধর্মীয় পরিচয় পাওয়ার পর তার সাথে সম্পর্ক ছিন্নকরার চেষ্টা করে। কিন্তু  বিদ্যুৎ মুসলিম হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়।  ফলে ওই তরুনী পুনরায় প্রেমের সম্পর্ক স্থাপনে রাজি হয়। একমাস আগে বিদ্যুৎ চন্দ্র মুসলিম হয়ে বিয়ে করবে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে ‍একসাথে বসবাস শুরু করে। এরপর  বিয়ে করার জন্য চাপ দিলে বিদ্যুৎ চন্দ্র উল্টো  হিন্দুধর্মে ধর্মান্তরিত করার জন্য তরুণীকে চাপ দিতে থাকে এবং জোরপূর্বক ধর্ষণ করে।  এরপর জোরপূর্বক শাঁখা সিঁদুর পড়াতে গেলে বাধ সাধে । এনিয়ে উভয়ের মাঝে বাকবিতন্ডা শুরু হলে বিষয়টি এলাকাবাসী জেনে যায়।  ফলে উভয়কে ডেকে স্থানীয় আমিনুর মেম্বারের বাড়ির উঠানে বসে বিস্তারিত শুনেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করতে না পেরে দুুজনকে গ্রাম পুলিশের মাধ্যমে থানা হেফাজতে দিয়ে দেয় ।  ওই দিন রাতে তরুণী বাদী হয়ে বিদ্যুৎ চন্দ্র এর বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা করে। 

    এবিষয়ে সিন্দুর্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে যাই। সেখানে সবকিছু শুনে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গ্রাম পুলিশের মাধ্যমে তাদের থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

    হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বিদ্যুতের বিরুদ্ধে তরুণী বিয়ের প্রলোভনে ধর্ষণ ও প্রতারণার মামলা করেছে। বিদ্যুৎ চন্দ্রকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তরুণীর কোন অবিভাবক না থাকায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ