ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • গ্রাম আদালতের মাধ্যমে অপরাধের সংখ্যা কমে আসছে- ইউএনও  ভোলায় বাড়ির আঙ্গিনায় বিশেষভাবে গাঁজা চাষ, দুই সহোদর আটক কলাপাড়ায় বিদেশ ফেরত গৃহবধূকে গভীর রাতে হত্যা, ঘাতক লাপাত্তা বরগুনায় এজলাস কক্ষে আইনজীবীর ওপর জুতা নিক্ষেপের ঘটনা ভাইরাল পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের ফাঁদে নারী, স্বর্ণালঙ্কার লুট আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী
  • স্ত্রী ও দুই মেয়েকে নিজ হাতে খুন করে থানায়!

    স্ত্রী ও দুই মেয়েকে নিজ হাতে খুন করে থানায়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের অভয়নগর উপজেলায় স্ত্রী ও দুই মেয়েকে নিজ হাতে খুন করে শালবনে ফেলে রাখে। পরে থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায় জহুরুল বিশ্বাস (৩৫) নামে এক যুবক।

    পরে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে পুলিশ গিয়ে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার একটি শালবন থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে।

    উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হক মোল্যা জানান, যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জহুরুল বিশ্বাস (৩৫) শুক্রবার সন্ধ্যার পর বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজেই হাজির হয়ে জানান- তার স্ত্রী বিথী বেগম (৩০), বড় মেয়ে সামিয়া খাতুন (৯) ও ছোট মেয়ে সুমাইয়া খাতুনকে (২) নিজ হাতে শ্বাসরোধ করে হত্যা করার পর পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবনে ফেলে রেখেছে। এ খবর জানার পর বসুন্দিয়া ক্যাম্প পুলিশ তাকে আটক করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অভয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শালবনে পড়ে থাকা তিনজনের লাশ উদ্ধার করেছে।

    অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, পারিবারিক কোনো কারণে জহুরুল বিশ্বাস তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে শালবনে ফেলে রাখে। ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ