ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • যুবদল নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    যুবদল নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়ায় নিজের বাড়ির সামনে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

    তবে বিএনপির দাবি যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।

    এরই অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা দক্ষিন, ও উত্তর মহানগর যুবদল।

    কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।

    সমাবেশে যুবদল বরিশাল মহানগরের সভাপতি এ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,  বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মহানগর যুবদলের সাংগটনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, উত্তর জেলা যুবদলের মাসুদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হানিফ, জেলা যুবদলের সহ সভাপতি সালাউদ্দিন নাহিদ প্রমুখ।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই সরকার বিএনপি নেতাকর্মীদে ওপর জুলুম নির্যাতন করছে। আর এখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের নির্মমভাবে কুপিয়ে হত্যা করছে।
    যশোরে বিএনপির সহ সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যা কান্ডের বিচার চাই। আর যদি হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয় তাহলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

    বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা প্রদান করলেও বাধা উপেক্ষা করে তারা সদর রোডে বিক্ষোভ মিছিল করে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ