ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ক্ষমতার শেষ সময়ে সরকার মরণ কামড় দিচ্ছে: ফখরুল

    ক্ষমতার শেষ সময়ে সরকার মরণ কামড় দিচ্ছে: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতার শেষ সময়ে এসে সরকার এখন মরণ কামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। 

    সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি নিহত হয়েছেন।

    বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় তার দলীয় সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা একের পর এক বিএনপিসহ বিরোধী নেতা–কর্মীদের হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ 

    বাংলাদেশের মাটিতে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সময় আর বেশি নাই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী। এই দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে নির্বিচারে বিরোধী দলীয় নেতা–কর্মীসহ সকল বেআইনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।’ 

    বদিউজ্জামান ধনির মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ