ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান
  • মঠবাড়িয়ায় শ্রমিক লীগের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

    মঠবাড়িয়ায় শ্রমিক লীগের বৃক্ষরোপণ ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "গাছ লাগাই - পরিবেশ বাঁচাই" গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ প্রতিবাদ্য কে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শ্রমিকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।

    শনিবার সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহমেদ।

    পরে উপজেলা শ্রমিক কার্যালয় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ  সহ সভাপতি আরিফুল ইসলাম  সোহাগ, শ্রমিক লীগ নেতা  আলু তালুকদার, হাবিবুর রহমান  রাকিব, ইসমাইল  হোসেন, আলফু তালুকদার প্রমুখ।

    তাজউদ্দীন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে কেন্দ্রীয় যুবলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। এর পাশাপাশি কেন্দ্রীয় শ্রমিক লীগও সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় মঠবাড়িয়া উপজেলা শ্রমিকলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। তিনি সকল নেতাকর্মীদের কমপক্ষে একটি ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানোর পরামর্শ দেন। এ সময় তিনি শ্রমিক লীগকে আরো বেগবান ও শক্তিশালী হয়ে কাজ করার পরামর্শও দেন। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ