ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

    বাউফলে চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনের (৫৩) ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। 

    এসময় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়ে তন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসএম মহসীনে তাঁতেরকাঠি সরোয়ার খানের বাড়িতে দেখা করতে গেলে ওই হামলা চালানো হয়। 

    মহসিন উদ্দিন অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের ছেলে সৌমিক ফারুকের (২৫) নেতৃত্বে ৬০- ৭০ জনের দল তাঁর প্রচারণায় বাঁধা সৃষ্টি করে এবং তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।  এসময় সৌমিক প্রকাশ্যে তাঁকে (মহসীন) উদ্দেশ্য করে বলে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। 

    রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশকে জানিয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ