ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • লালমনিরহাটে সাংবাদিকের মায়ের উপর হামলা

    লালমনিরহাটে সাংবাদিকের মায়ের উপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের হাতীবান্ধায় পুর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় সাংবাদিক রবিউল হাসানের মা জেবন নেছা (৬০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    বৃহস্পতিবার (৭জুলাই) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকায় পুর্ব শত্রুতার জেরে হামলা চালায় প্রতিপক্ষ। এসময় জাগো নিউজের জেলা প্রতিনিধি রবিউল হাসানের মা গুরুতর আহত হন।

    জানা গেছে, বাগানে গরু ঢুকে গাছ নষ্ট করার কারণে সাংবাদিক রবিউল হাসানের বাবা গরু তাড়িয়ে দিলে একই এলাকার সাফিউল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগমের সাথে বাকবিতন্ডা শুরু হয়।

    বাকবিতন্ডার এক পর্যায়ে সাফিউল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে ফিরোজ মিলে সাংবাদিক রবিউল হাসানের মায়ের উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে ঘর থেকে বের করে এলোপাতাড়ি মারপিট করেন। এতে সাংবাদিক রবিউল হাসানের মা মাথা ও শরীরে গুরুতর আঘাত পান।

    পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    সাংবাদিক রবিউল হাসান জানান  আমি বাড়িতে না থাকার সুযোগে সাফিউল ইসলাম ও তার স্ত্রী ও ছেলে মিলে আমার বাড়িতে এসে আমার মাকে মারধর করেন। মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করাইছি। তিনি আরও জানান, এর আগেও তারা আমার পরিবারের উপর হামলা চালিয়েছে, তখনই তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা করেছি। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। গত রাতে মায়ে উপর হামলার আর একটি মামলা দায়ের করেছি। 

    হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ