ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৭১ নদীর পানি বিপদসীমার ওপরে, চীনে বড় বন্যার শঙ্কা

    ৭১ নদীর পানি বিপদসীমার ওপরে, চীনে বড় বন্যার শঙ্কা
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনের ৭১টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে করে বড় বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশটিতে। বুধবার (২৬ মে) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে গত মাসের শেষদিকে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের উপ-পরিচালক জিয়া জিয়াওলং বলেছিলেন, গ্লোবাল ওয়ার্মিং চীনকে হিটওয়েভের পাশাপাশি বন্যার মতো চরম আবহাওয়ার দিকে ঠেলে দিচ্ছে।

    প্রতিবেদনে চীনা পানিসম্পদ মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলিতে মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু অংশে বৃষ্টিপাত রেকর্ড উচ্চতায় উঠেছে যদিও গত বছরের তুলনায় এ বছর সামগ্রিক বৃষ্টিপাত প্রায় ১০ শতাংশ কম। ইয়াংটজি এবং এর উপনদীগুলিতে জলের স্তর আগামী সপ্তাহে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জুন থেকে আগস্ট পর্যন্ত সারাদেশে বড় বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    আরো বলা হয়, কিছু পর্যবেক্ষণ স্টেশন সতর্কতা জারি করছে। ১৯৬১ সালের পর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত গ্রীষ্মে। ফলে প্রধান নদী এবং হ্রদগুলিতে বন্যার সতর্কতা জারি হয়েছে এবং দৈত্যাকার থ্রি গর্জেস বাঁধে পানির স্তর সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে গেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ