ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • হারের ম্যাচে জরিমানা গুনেছে বাংলাদেশ

    হারের ম্যাচে জরিমানা গুনেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হারের ম্যাচে জরিমানাও গুণতে হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে। ডমিনিকায় গত রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ঝড় সামলাতে গিয়ে বোলিংয়ে একটু বেশি সময় নেয় বাংলাদেশ। মাহমুদউল্লাহর রিয়াদের দলকে সেই ভুলেরই মাশুল গুণতে হয়েছে।

    মন্থর ওভার-রেটের কারণে আইসিসি বাংলাদেশ দলকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে।

    আইসিসি আজ বুধবার বিবৃতিতে জানিয়েছে, বাড়তি সময় বিবেচনায় নিয়েও পুরো ২০ ওভার শেষ করতে যত সময় লাগার কথা ছিল, বাংলাদেশ দল তার চেয়ে এক ওভার পিছিয়ে ছিল।

    মাঠ আম্পায়ার লেসলি রেইফার জুনিয়র ও নাইজেল ডুগুই, তৃতীয় আম্পায়ার গ্রেগরি ব্রাফেট ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক গাস্টার্ড বাংলাদেশ দলের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। সেই অভিযোগ আমলে নিয়েই আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন বাংলাদেশ দলকে এই শাস্তি দেন।

    বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ দায় স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ