ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পশুর হাটের মালিকানা বিরোধ, ১৪৪ ধারা জারি

    পশুর হাটের মালিকানা বিরোধ, ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের সালন্দর পশুর হাটে মালিকানা নিয়ে বিরোধে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    ওই পশুর হাটের বিষয়ে অভিযোগ দায়ের করা গোলাম মাওলা চৌধুরী বলেন, গরু ছাগলের হাটটি যে জায়গায় বসে সেটির পরিমাণ ২ একর এক শতাংশ এবং সেই জায়গাটি পুরোপুরি আমার ব্যক্তি মালিকানায়। ইতোপূর্বে আমি এ হাট থেকে একটি টাকাও নিতাম না। এ হাটটির ব্যাপারে মাইকিং করেছিলো সাবেক মেম্বার মিজানুর এবং চেয়ারম্যান মুকুট চৌধুরীর বড়ভাই। তারা আমার জায়গায় পশুর হাট বসাতে তো আমার অনুমতি নিতে হবে।

    তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে গত মাসের ২৯ তারিখে একটি অভিযোগ দায়ের করি ম্যাজিস্ট্রেট আদালতে। রোববার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এর শুনানি করেন এবং হাটটিতে ১৪৪ ধারা জারির আদেশ দেন। পরবর্তীতে সদর থানার ওসি গিয়ে আদালতের আদেশে নোটিশ টাঙিয়ে দেন।

    এদিকে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পশুর হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত দরের চেয়ে কয়েকগুণ আদায় করছেন হাট ইজারাদাররা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। এছাড়া অনেকে বাড়ি বাড়ি গিয়ে গরু ছাগল কিনতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে ক্রেতারা।

    খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার পশুর বড় হাটগুলোর মধ্যে খোচাবাড়ি হাট, চৌধুরী হাট, গড়েয়া হাট, সেনুয়া, শিবগঞ্জ, মাদারগঞ্জ, ফাড়াবাড়িসহ বিভিন্ন হাটে ইজারাদাররা খেয়াল-খুশিমতো টোল আদায় করছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ