ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • 'দুদক এখন একটি প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে'

    'দুদক এখন একটি প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, ‘স্বাধীনভাবে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে নিরন্তর সহযোগিতা দিয়ে যাচ্ছেন। দুদক এখন একটি প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের কর্মকাণ্ডের জন্য কারও কাছে জবাবদিহি করতে হয় না।’ 

    আজ রোববার দুপুর ১২টায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদকের কমিশনার এসব কথা বলেন। 


    কমিশনার আরও বলেন, ‘শুধু চাকরিজীবীরাই দুর্নীতি করেন তা সঠিক নয়, বিভিন্ন শ্রেণি ও পেশার এক অংশ এখন দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে আমাদের জিডিপি ২ শতাংশ বৃদ্ধি পাবে। দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ১৯৫৭ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, শুধু আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা।’ 

    দুদকের দায়ের করা মামলাগুলো দীর্ঘসূত্রতার বিষয়টি স্বীকার করে কমিশনার বলেন, ‘এসব মামলা দ্রুত বিচার করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। দুর্নীতি প্রতিরোধে আমাদের জিরো টলারেন্সে যেতে হবে। দুদকের কাজের গতি অতীতের চেয়ে অনেক বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে।’ 

    দুদকের কমিশনার মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক অবস্থা পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো। ই-টেন্ডারিং ব্যবস্থা বর্তমান সরকার করেছে টেন্ডার প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে। দুদকের ১১টি কৌশলের মধ্যে পাঁচটি হচ্ছে প্রতিরোধ আর ছয়টি হচ্ছে প্রতিকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর করা হয়েছে সততার উন্মেষ ঘটানোর জন্য।’ 

    পিরোজপুরের বাইপাস সড়কের দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধন শেষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা দুদক কার্যালয়। মতবিনিময় সভায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক শেখ মো. ফানাফিল্যা, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মাহমুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি অ্যাড রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ এ সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। 

    এ সময় নির্বাহী প্রকৌশলীগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ